‘জেড’ গ্রুপের চার শেয়ারের ঝলক

‘জেড’ গ্রুপের চার শেয়ারের ঝলক

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ১২:৪৫

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ক্যাটাগরির কোম্পানির দর বৃদ্ধির শীর্ষ দশে রয়েছে ‘জেড’ গ্রুপের চার কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার, উসমানিয়া গ্লাস ও জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মন্দা বাজারে এমনিতেই ‘জেড’ গ্রুপের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে কোম্পানি চারটির শেয়ারে প্রায়ই ঝলক দেখা যায়। বিদায়ী সপ্তাহেও তারই পুনরাবৃত্তি হয়েছে।

কোম্পানি চারটির মধ্যে শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার ও জুট স্পিনার্স বিনিয়োগকারীদের কোনো বছরই ডিভিডেন্ড দেয়নি। আর উসমানিয়া গ্লাস গত চার বছর যাবত বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে পারছে না।

কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার ও জুট স্পিনার্সের শেয়ার নিয়ে একটি গোষ্ঠিকে প্রায়ই মাতামাতি করতে দেখা যায়। যার কারণে কোম্পানিগুলোর শেয়ার দরে বছরজুড়েই টানাটানি দেখা যায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading