দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১৯:৪৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, ২৭টির কমেছে এবং ২০০টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইনটেক লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার (২৮ মার্চ) ইনটেক লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৫ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৭ টাকা ৫০ পয়সা পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর দুই টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদারের ১০ শতাংশ, হাক্কানি পাল্পের ৯.৯৬, ইনফরমেশন সার্ভিসেসের ৯.৯৫, লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৮৮, সিনোবাংলার ৯.৮৬, মিরাকেল ইন্ডস্ট্রিজের ৯.৮৩, জিকিউ বলপেনের ৯.৫৪, সামরিতা হসপিটালের ৮.৪৪ এবং এপেক্স ট্যানারি লিমিটেডের ৮.২২ শতাংশ দর বেড়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading