সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ এপ্রিল ২০২৩ । আপডেট ১৩:০০

বিদায়ী সপ্তাহে (২৭-৩০ মার্চ) শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে লিগ্যাসি ফুটওয়ারের। সপ্তাহের শুরুতে লিগ্যাসি ফুটওয়ারের উদ্বোধনী দর ছিল ৫৬ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৪ টাকা ৫০ পয়সায়। আগের সপ্তাহের চেয়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ টাকা ৩০ পয়সা বা ৩২.৩৮ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধি তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেকের ৩০.৬৬ শতাংশ, সমতা লেদারের ১৪.২৪ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ১৩.৮৮ শতাংশ, জেমিনি সী ফুডের ১২.১০ শতাংশ, তশরিফা ইন্ডাষ্ট্রিজের ১১.২৯ শতাংশ, ন্যাশনাল ফিডের ১০.০৭ শতাংশ, বিডি অটোকারসের ৯.৯৮ শতাংশ, আএসএনের ৭.৪৫ শতাংশ এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৬.২৫ শতাংশ দর বেড়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading