‘গণবিরোধী কর্মকাণ্ড জনগণের ধৈর্যের সীমা অতিক্রম করেছে’
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ এপ্রিল ২০২৩ । আপডেট ১৭:০০
‘গণবিরোধী কর্মকাণ্ড জনগণের ধৈর্যের সীমা অতিক্রম করেছে, সারাদেশে মানুষ জেগে উঠেছে গণঅভ্যুত্থান মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে’ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (০২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনসহ গণবিরোধী সকল আইন বাতিল করবে বিএনপি।’
ড. মোশাররফ বলেন, ‘দেশের জনগণকে চাপাবাজি করে যেভাবে বুঝাতে পেরেছে ভেবেছে বিদেশিদের কেও বুঝাতে পারবে, কিন্তু পারেনি। নিষেধাজ্ঞা দিয়েছে এগুলো দেশের জন্য সুনাম আনছে না। আজকের সংকট হচ্ছে এই সরকার।’
বিএনপির এ নেতা আরো বলেন, ‘বিশ্বের গণতন্ত্রে বিশ্বাসী দেশগুলো আজ জানিয়ে দিয়েছে বাংলাদেশে কোনও গণতন্ত্র নেই। এমনকি আমেরিকা এবারের গণতন্ত্র সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশকে।’
এ সময় ‘অবৈধ উপায়ে’ ক্ষমতায় আসার জন্য গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে সরকার বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
ইউডি/এ

