ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের প্রয়োজন হলে বিবেচনা করা হবে : আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের প্রয়োজন হলে বিবেচনা করা হবে : আইনমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ এপ্রিল ২০২৩ । আপডেট ২০:৩০

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করার প্রয়োজন হলে তা বিবেচনা করা হবে।

রোববার (০২ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রথম আলোর সম্পাদক ও নিজস্ব প্রতিবেদকের বিরুদ্ধে মামলার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘দেশের কোনো গণমাধ্যম বা সাংবাদিকের বিরুদ্ধে সরকার মামলা করেনি; মামলা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিশ্বের সব দেশে আছে। কিন্তু সেখানে হয়তো সরাসরি ডিজিটাল নিরাপত্তা আইন বলা নেই। ডিজিটাল অপরাধ কমাতে এ আইন করেছে সব দেশ।’

মন্ত্রী বলেন, ‘এখন এই আইনের কী পরিবর্তন করা যায় সেজন্য প্রথমত জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে আলোচনা করেছি এবং এ আলোচনা চলমান রয়েছে। সেখান থেকে একটা কারিগরি নোট এসেছে। সেটা নিয়ে পর্যবেক্ষণ চলছে।

‘এ ছাড়া যাতে সাংবাদিকদের অহেতুক হয়রানি না করা হয় সেজন্য একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে। তা ছাড়া গেল ১৪ মার্চ সুধী সমাজের সঙ্গে এ আইন নিয়ে আলোচনা হয়েছে। সেখানে তারা কিছু প্রস্তাবনা দিয়েছেন। আমারও কিছু বলার ছিল। সেজন্য গত ৩০ মার্চ আবারও আলোচনায় বসার কথা ছিল। কিন্তু তা হয়নি। তবে সপ্তাহ দুয়েকের মধ্যেই হবে’, বলেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী জানান, ডিজিটাল আইনের যে অপব্যবহার হয়েছে সেগুলো যদি কোনো বিধি দ্বারা নিরসন করা যায় কিংবা যদি আইনটির সংশোধন করা লাগে সেটি বিবেচনা করা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading