আপাতত আয়কর দিতে হবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়কে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:০০
কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আপাতত আয়কর দিতে হবে না বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
এ বিষয়ে দায়ের করা রিভিউ আবেদন খারিজ করে বৃহস্পতিবার (০৬ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
হাইকোর্টে জামিন পেলেন ডিআইজি প্রিজন বজলুর রশিদ
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার ওমর সাদাত। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হয়। যা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা।
জাতীয় কবির গেজেটের আদেশ পিছিয়েছে
সে সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে দেন হাইকোর্ট। সে রায়ের পাল্টা আপিল করে সরকার। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের আদেশটা বহাল রাখেন।
ইউডি/এ

