বেইজিংয়ে ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

বেইজিংয়ে ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:১৫

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বৃহস্পতিবার (০৬ এপ্রিল) চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বৈঠক করবেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি আরব থেকে প্রকাশিত আল-জারিদাহ পত্রিকা।

ট্রাম্পের গ্রেপ্তার ও মুক্তি, নীরব হিলারি ক্লিনটন

প্রায় তিন সপ্তাহ আগে, বেইজিংয়ে রিয়াদ ও তেহরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে। ওই চুক্তি স্বাক্ষরের ঘটনাকে স্বাগত জানিয়েছে চীন। শর্ত ছিল দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন এবং চুক্তি স্বাক্ষরের দুই মাসের মধ্যে কূটনৈতিক মিশন বিনিময় করবেন।

ইউক্রেন পুনর্গঠনের আলোচনা করতে পোল্যান্ডে জেলেনস্কি

গত রোববার (০২ এপ্রিল) সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে আলাপ করেন এবং দ্বিপক্ষীয় বৈঠকের ব্যাপারে কথা বলেন। বেইজিংয়ে চুক্তি স্বাক্ষরের পর অন্তত তিন দফা টেলিফোন সংলাপ করেন তারা।

প্রকাশে এলো ট্রামের আরেক ‘নারী কেলেঙ্কারী’

কয়েক মাস ধরে আলোচনার পর ইরান ও সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করার ব্যাপারে সম্মত হয়। দু’দেশের দূতাবাস পুনরায় চালু করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ মার্চে চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading