টুইটারের হঠাৎ লোগো বদল, কারণ কী?

টুইটারের হঠাৎ লোগো বদল, কারণ কী?

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১২:৪০

হঠাৎ করে লোগো বদলে ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এতে প্রচলিত নীল পাখির পরিবর্তে এখন শিবা ইনু কুকুর দেখা যাচ্ছে। কিন্তু কেন আকস্মিক এটি পরিবর্তন করা হলো? জবাবে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেননি প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক।

ফলে অনেক সময় পার হয়ে গেলেও টুইটারের ভবিষ্যত এবং লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাচ্ছেন না ব্যবহারকারীরা। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়াটির পরিবর্তিত লোগো নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আবার কেউ কেউ জবাবও দিয়েছেন।

‘সবাই মিলে পুরো দেশটা ঘুরে দেখছি’, জাপান থেকে জয়া

প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, কিছু ব্যবহারকারী মত দিয়েছেন; স্রেফ এপ্রিল ফুল’স ডে’র জন্য মজা করে টুইটারের লোগো বদল করা হয়েছে। তবে হাজারো চেষ্টা করেও সময়মতো সেটি প্রকাশ্যে আনতে পারেনি আমেরিকান সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

আবার অনেকে দাবি করেছেন, কৌতুক নয়; এক বড় মামলা সংক্রান্ত খবর ধামাচাপা দিতে এ কাণ্ড ঘটিয়েছেন ইলন মাস্ক।

ক্রিপ্টোকারেন্সি বাজারের অন্যতম মুদ্রা ডোজকয়েন। যার বিনিয়োগকারীরা ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছেন। আমেরিকান ধনকুবেরের বিপক্ষে পিরামিড স্কিমে ইন্ধন জোগানোর অভিযোগ তোলা হয়েছে।

ওই মামলার নিষ্পত্তিতে ইলন মাস্কের কাছে ২৫ হাজার ৮০০ কোটি ডলারের ক্ষতিপূরণ চাচ্ছেন অভিযোগকারীরা। এর হাত থেকে বাঁচতে কয়েক দিন আগে এক ইউএস আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলা খারিজের জন্য আবেদন করেন বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী।

বেইজিংয়ে ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

এছাড়া পূর্বে দেয়া প্রতিশ্রুতি পূরণেও এমনটি করে থাকতে পারেন ইলন মাস্ক। টুইটার কেনার আগমুহূর্তে তিনি প্রশ্ন করেন, নতুন কোনো প্ল্যাটফর্মের দরকার আছে কী?

উত্তরে এক অনুসারী লেখেন, টুইটার কিনে নেন। আর লোগোতে পাখির বদলে ডোজে বসিয়ে দেন। প্রতিত্তুরে মাস্ক লেখেন, হা হা হা; এটা হলে ভালোই হবে। ফলশ্রুতিতেই ওই আলোচনার স্ক্রিনশট টুইট করে ইলন মাস্ক লিখেছেন, কথা দিয়েছিলাম।

এসব বা ভিন্ন কারণেই টুইটারের লোগো বদল করা হতে পারে। তবে এতে ডোজকয়েনের ব্যাপক লাভ হয়েছে। ডিজিটাল মুদ্রাটির মূল্য বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

ডলারকে ছাড়িয়ে রাশিয়ায় লেনদেনের শীর্ষে ইউয়ান

এর আগেও টুইটার ব্যবহার করে পণ্যের দর-দাম ওঠা-নামা করান ইলন মাস্ক। তার হাতে প্রচুর ডোজকয়েন রয়েছে। ইতোমধ্যে এ নিয়ে একাধিকবার ইঙ্গিত দিয়েছেন তিনি। একসময় সক্রিয়ভাবে এর প্রচারণাও করেন। এজন্য তাকে ‘ডোজফাদার’ উপাধি দেয়া হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading