ঈদের আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে নিয়ন্ত্রণ কক্ষ

ঈদের আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে নিয়ন্ত্রণ কক্ষ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:৩০

ঈদের আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১৮ দিনের জন্য নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) থেকে ঈদুল ফিতরের দুই দিন পর অর্থাৎ ২৩ এপ্রিল পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি বিকাল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে এর পরও মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত রাখা যাবে।

নিয়ন্ত্রণ কক্ষে প্রতিদিন একজন উপসচিবের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের চারজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বিদ্যুৎ বিভাগ বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে অফিস আদেশটি প্রকাশ করেছে। বাংলাদেশ সচিবালয়ের পাশে আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনের ১৪ তলায় নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষটির টেলিফোন নম্বর ০২-৪৭১২০৩০৯ এবং মোবাইল নম্বর ০১৭৩৯০০০২৯৩।

বিদ্যুৎ বিভাগ ছাড়াও প্রত্যেকটি বিতরণ কোম্পানির পৃথক পৃথক নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে।

এ ছাড়া ঢাকার দুই বিতরণ কোম্পানি ডেসকো এবং ডিপিডিসির পৃথক হটলাইন নম্বরও রয়েছে। গ্রাহক বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো ভোগান্তির জন্যই সেখানে ফোন করে সহায়তা নিতে পারেন। এরপরও সারা দেশের জন্য কেন পৃথক নিয়ন্ত্রণ কক্ষ জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘গ্রাহককে আরও ভালো সেবা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া। সাধারণ মানুষ বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো জটিলতায় পড়লে বিতরণ কোম্পানির কাছ থেকে যদি সেবা না পান, তাহলে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষকে জানাতে পারেন।’

সারা দেশে ঈদের আগে নিবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ কোম্পানিকে পৃথকভাবে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading