‘৩০ এপ্রিল সালমান খানকে হত্যা করা হবে’

‘৩০ এপ্রিল সালমান খানকে হত্যা করা হবে’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:০০

দফায় দফায় হত্যার হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন বলিউড অভিনেতা সালমান খান। নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে নিশান পেট্রোল গাড়ি কিনেন ‘ভাইজান’। এরই মধ্যে ফের হত্যার হুমকি পেলেন ‘ভাইজান’। কঠোর নিরাপত্তার মধ্যেও বান্দ্রার বাড়িতে সালমানকে দিন দুপুরে মেরে ফেলার চেষ্টা করা হয়। হত্যার হুমকির একাধিক চিঠিও পেয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার রাত ৯টার দিকে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। এ সময় হুমকি দিয়ে এক ব্যক্তি বলেন, ‘আগামী ৩০ এপ্রিল সালমান খানকে হত্যা করা হবে।’

এ বিষয়ে মুম্বাই পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, কল করেছিলেন রকি ভাই নামে এক ব্যক্তি। কলটি যোধপুর থেকে আসে। এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

এর আগে, কয়েকবার সালমান খানকে হত্যার হুমকি দেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সর্বশেষ ১৯ মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ই-মেইলে পাঠানো বার্তায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এই হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার পরিবার, তার নিরাপত্তারক্ষী বাড়ানো হয়।

সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ইন্ডিয়ার বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading