ঈদে পুঁজিবাজার বন্ধ পাঁচ দিন

ঈদে পুঁজিবাজার বন্ধ পাঁচ দিন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১৪:২০

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আগামী ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট পাঁচ দিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে দুই দিন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঈদের ছুটির পর আগামী ২৪ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। ওইদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। তবে অফিস সময় সকাল ৯ টা থেবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে।

জানা গেছে , ২৯ রোজার হিসেব ধরে আগামী বুধবার থেকে থাকছে ঈদের ছুটি। টানা পাঁচ দিন বন্ধের পর আগামী ২৪ এপ্রিল পুঁজিবাজারে লেনদেন চালু হবে। তবে রোজা যদি ৩০টি হয়। সে হিসেবে ছুটি আরো একদিন বাড়বে। মানে ঈদের ছুটির পর আগামী ২৫ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading