কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ মে ২০২৩ । আপডেট ২১:০০

প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার (০৮ মে) ইন্ডিয়ার সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার।

এর আগে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ ছিল। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপমিয়া) বাড়তে থাকে।

সমরেশ মজুমদারের জন্ম ১৯৪২ সালের ১০ মার্চ। ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে কাটে শৈশব। প্রাথমিক শিক্ষাজীবন শুরু জলপাইগুড়ি জেলা স্কুলে। পরে কলকাতায় এসে স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

সমরেশ মজুমদারের উল্লেখ্য উপন্যাসের মধ্যে রয়েছে গর্ভধারিণী, কালবেলা, কালপুরুষ, সাতকাহন প্রভৃতি। ওপার বাংলা-এপার বাংলায় দারুণ জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৪ সালে সাহিত্যে আকাদেমি পুরস্কার লাভ করেন তিনি। ২০১৮ সালে পান পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading