রাজধানীতে ঝোড়ো হাওয়া সঙ্গে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে ঝোড়ো হাওয়া সঙ্গে স্বস্তির বৃষ্টি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ মে ২০২৩ । আপডেট ১০:৩০

আজ সকাল সকালই রাজধানীতে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া সঙ্গে স্বস্তির বৃষ্টি। বুধবার (১৭ মে) সকাল থেকেই আকাশ মেঘলা দেখা যায়। সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি।

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যার পরে বৃষ্টি ঝরেছে রাজধানীতে। এতে স্বস্তির ভাব ফিরে আসে নগরবাসীর মধ্যে। কারণ, গত রোববার ঘূর্ণিঝড় মোখা উপকূল স্পর্শ করে চলে যাওয়ার পর দেশের নানা প্রান্তে বৃষ্টি হলেও রাজধানীতে হয়নি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল তিন মিলিমিটার। আজও বৃষ্টি হবে রাজধানীতে, তবে এর পরিমাণ খুব না হওয়ারই সম্ভাবনা বেশি। এ সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আজ সকাল ছয়টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। এটি দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ১০০ মিলিমিটার।

গতকাল সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading