মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন

মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ । আপডেট ১৬:০০

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

এখন বাজেট প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এরপর বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে আজ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঘোষণা করবেন দেশের ৫২তম বাজেট। এটি তার পঞ্চম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট।

ইতোমধ্যেই বাজেটের সারসংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের প্রস্তাবিত বাজেটে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যা চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১ লাখ ১ হাজার ২৭৮ কোটি টাকা বেশি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading