দাম কমছে যেসব সেবা ও পণ্যের

দাম কমছে যেসব সেবা ও পণ্যের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ । আপডেট ১৮:১৫

জনস্বার্থ ও দেশীয় শিল্প সুরক্ষায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক কর ও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, পোশাক ও ইলেক্ট্রনিক যন্ত্রপাতির দাম কমতে পারে।
ম্যালেরিয়া ও যক্ষার ওষুধ উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। মিষ্টান্ন ভান্ডার সেবা হতে কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ের লক্ষ্যে এ খাতে বলবৎ ১৫ শতাংশ ভ্যাট হার অর্ধেক কমিয়ে ৭.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অপটিক্যাল ফাইবার কেবলের উৎপাদন পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

পশুখাদ্য হিসাবে ব্যবহার্য কোকোনাট বা কোপরা ওয়েস্টের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। কৃষিতে ব্যবহৃত রাইস ট্রান্সপ্লান্টার, ড্রায়ার, সকল প্রকার স্প্রেয়ার মেশিন, পটেটো প্লান্টার, আমদানিকৃত সকল ধরনের কন্টেইনারের আগাম কর অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। সমুদ্রের লবণাক্ত পানি থেকে সুপেয় পানি উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত সোলার পাওয়ার অপারেটেড ওয়াটার ডিস্টিলেশন প্ল্যান্টের আগাম কর অব্যাহতির সুপারিশ। নিবন্ধিত এয়ারলাইন্সের আমদানিকৃত উড়োজাহাজের ইঞ্জিন, টার্বো জেট ও যন্ত্রাংশ আমদানিতে আগাম কর অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading