কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করেছে রাজ: পরীমণি

কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করেছে রাজ: পরীমণি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ জুন ২০২৩ । আপডেট ১৫:০০

নতুন তথ্য নিয়ে হাজির পরীমণি। জানালেন, বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছেন রাজ। তবুও ধৈর্য ধারণ করে সংসার করেছেন তিনি।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘আপনারা হয়ত জানেন না, গত মার্চের শেষ সপ্তাহে আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলে রাজ। শুধু ছেঁড়া বললে ভুল হবে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তখন সে বলেছিল, এ বিয়ে সে মানে না। আপনারাই বলুন কী হস্যকর একটা কথা! কাবিনামা ছিঁড়লেই কি বিয়ে ভেঙে যায়। এতো কিছুর পরেও আমি তার সঙ্গে কন্টিনিউ করার চেষ্টা করেছি।’

নিজের অতীত নিয়েও কথা বলেন পরীমণি। স্বীকার করেন যে, তার অতীত সুখকর ছিল না। তবে তিনি সবকিছু ভুলে সংসার করতে চেয়েছিলেন। তার কথায়, ‘এটা সত্যি আমার আতীত খুব একটা সুখকর না। এতো কিছুর পরেও আমি রক্ত-মাংসের মানুষ। অন্তত, সন্তানের মুখের দিকে চেয়েও সংসারের প্রতি আস্থা রেখেছিলাম। সেটাও আর হয়ে উঠল না।’

সংসার টিকিয়ে রাখার জন্য রাজের হাত-পাও ধরেছেন বলে জানান পরীমণি। তার দাবি, ‘অনেক চেষ্টা করেছি রাজের সঙ্গে এক ছাদের নিচে থাকতে। কিন্তু তা আর হলো না। এরপরও আমি তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি। কিন্তু রাজ আমার সাথে থাকতে চায় না। যাওয়ার আগে আমার চরিত্র নিয়ে কথা বলে গেছে। আমাকে নিয়ে যে কথাগুলো তুলল, তার প্রমাণ যেন অবশ্যই সে দেয়।’

এর আগে গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হওয়ার পর থেকে পরীর সঙ্গে জটিলতা প্রকাশ্যে এসেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading