রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯
উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ জুন ২০২৩ । আপডেট ১১:৩০
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৩৬ পিস ইয়াবা, ৪২ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ৩৪৯ গ্রাম ১০০০ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশীয় মদ ও ২০টি ইনজেকশন জব্দ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (১৭ জুন) সকাল ছয়টা থেকে রোববার (১৮ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা রুজু হয়েছে।
ইউডি/কেএস

