ম্যানেজারের জালিয়াতির শিকার রাশমিকা

ম্যানেজারের জালিয়াতির শিকার রাশমিকা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ জুন ২০২৩ । আপডেট ০৯:৩০

দক্ষিণি অভিনেত্রীদের মধ্যে রাশমিকা মান্দানা অনেকেরই প্রিয়। বিভিন্ন ছবি, সিরিজে অভিনয় করে তার সম্পত্তির পরিমাণও নেহায়েত কম নয়। তবে এবার তিনি পড়লেন বিপাকে। ৮০ লাখ রুপি খোয়া গেল তার অ্যাকাউন্ট থেকে। আর এই জালিয়াতির পেছনে রয়েছেন তার নিজেরই দীর্ঘ দিনের ম্যানেজার।

ইন্ডিয়ার গণমাধ্যম থেকে জানা গেছে, কিছুদিন আগেই নাকি এই ঘটনা ঘটিয়েছেন ওই সহায়ক। তবে বিষয়টি নিয়ে তেমন জলঘোলা করতে চাননি অভিনেত্রী। সেই কারণে চুরি ধরা পড়ার পরেই সহায়ককে বরখাস্ত করেই বিষয়টি মেটাতে চেয়েছিলেন রাশমিকা।

রাশমিকার ক্যারিয়ারের শুরুর দিনগুলো থেকেই তার আপ্ত সহায়ক হিসেবে কাজ করতেন অভিযুক্ত। সেক্ষেত্রে এতদিন পরে ঠিক কোন কারণে এমন ঘটনা ঘটালেন— তা ভেবে পাচ্ছেন না স্বয়ং অভিনেত্রীও।

এদিকে ‘পুষ্পা’ ছবির সাফল্যের পর এবার ‘পুষ্পা-টু’র জন্য তৈরি হচ্ছেন রাশমিকা। ইতোমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। চলতি বছরেই হিন্দি ছবি ‘মিশন মজনু’তে দেখা গিয়েছিল তাকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading