হাইকোর্টে ৫৪ বেঞ্চ গঠন, রবিবার থেকে চলবে বিচারকাজ

হাইকোর্টে ৫৪ বেঞ্চ গঠন, রবিবার থেকে চলবে বিচারকাজ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ । আপডেট ১৩:০০

পবিত্র ঈদুল আজহাসহ অবকাশকালীন ছুটি শেষে আগামী রবিবার (৯ জুলাই) থেকে বিচার কাজ পরিচালনার জন্য বসবে হাইকোর্ট বিভাগের ৫৪টি বেঞ্চ।

বৃহস্পতিবার (৬ জুলাই) প্রধান বিচারপতির নির্দেশনা নোটিশ প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই বেঞ্চগুলো গঠন করে দিয়েছেন।

প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, এতদ্বারা নির্দেশ করছি যে, আগামী রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হইলো।

নোটিশে ৫৪টি একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চ রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading