রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ । আপডেট ১৩:৪০

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩ হাজার ৪৭৪ পিস ইয়াবা, ৫৫ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা ও ৩৯৩ দশমিক ৭ গ্রাম ১৪৬ পুরিয়া হেরোইনসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading