বিয়ের নিয়ে মুখ খুললেন রাইমা সেন

বিয়ের নিয়ে মুখ খুললেন রাইমা সেন

কিফায়েত সুস্মিত । বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ । আপডেট ১৪:২৫

টালিউড থেকে তার পদচারণা বলিউডে। চলচ্চিত্র থেকে ওটিটি- সব জায়গাতেই সমান যাতায়াত করছেন তিনি। তিনি হচ্ছেন রাইমা সেন। সব মিলিয়ে প্রায় ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন এ নায়িকা।

রাইমা এখনো বিয়ে করেননি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কোনো কথা বলতেও শোনা যায় না। তবে এবার মুখ খুললেন তিনি। কবে বিয়ে করবেন রাইমা? প্রায়শই এ প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। এবার সরাসরি জানিয়ে দিলেন তার সিদ্ধান্ত।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাইমা সেন জানালেন তার বিয়ের পরিকল্পনা। বিয়ে নিয়ে কী ভাবছেন তিনি? মিডিয়ার স্পটলাইট থেকে দূরে রয়েছে তার ব্যক্তিগত জীবন, এ বিষয়ে তিনি খুশি। অন্যদিকে তিনি বিরক্ত যে বারংবার তার প্রেম, সম্পর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হয়। রাইমা সাফ জানিয়ে দিলেন যে, তার জীবনে বিয়েটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়।

রাইমার মতে, বিয়ে কখনো জীবনের এমন কোনো চ্যাপ্টার নয় যা তাকে পরিপূর্ণ করে। অনেকেই বিয়েকে জীবনের শেষ মনে করে যা অভিনেত্রীর কাজে খুবই বিভ্রান্তিকর। রাইমা বলেন যে অনেকেইভাবেন তিনি বিয়ে করেননি বলে বোধ হয় তিনি অসুখী। তবে তিনি সাফ জানিয়ে দেন যে তিনি তার জীবনে খুবই সুখে ও শান্তিতে আছেন। তার জীবনে তিনি যা ইচ্ছে করতে পারেন, যেখানে ইচ্ছা ঘুরতে পারেন, তার বাবা-মা ছাড়া কাউকে জবাবদিহি করতে হয় না।

রাইমা জানান, যে আপাতত তিনি তার কাজ নিয়েই ব্যস্ত। বিয়ে করার আগে তিনি সঠিক জীবনসঙ্গীর অপেক্ষায় রয়েছেন। সঠিক মানুষ ও সঠিক সময় এলেই বিয়ে হবে। সেই সময় আসা অবধি বিয়ের কোনো তাড়াই অনুভব করেন না অভিনেত্রী। রাইমা বলেন, যদি কারোর প্রতি তার অটুট ভালোবাসা তৈরি হয়, তাহলেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন।

রাইমা আরও বলেন যে, বিয়ে তার কাছে সামাজিক নিয়ম নয়, তিনি মনের কথাই শুনবেন। সমাজের কথা ভেবে বা সমাজের চাপে অনেকেই বিয়ের সিদ্ধান্ত নেন। অনেকেইভাবে বিয়ে না করলে হয়তো সে সমাজে তার সম্মান হারাবে। রাইমার মতে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তিনি বুঝেছেন তার জীবন সম্পর্কে অন্য লোকের মতামতের বিশেষ গুরুত্ব নেই। প্রত্যেকের অধিকার আছে এই সিদ্ধান্ত নেওয়ার যে সে বিয়ে করবে কি না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading