ফ্যানফেয়ারের মেগা ভিডিও কন্টেস্ট বিজয়ীদের পুরস্কার বিতরণ
উত্তরদক্ষিণ । শনিবার, ২২ জুলাই ২০২৩ । আপডেট ১৮:৩০
বাংলাদেশের সোস্যাল কমার্স প্ল্যাটফর্ম ফ্যানফেয়ার বাংলাদেশ ‘ডিভাইস এন্ড গেজেট’ নামের এক মেগা ভিডিও কন্টেস্টের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জনপ্রিয় আরজে ও উপস্থাপক নিরব। সম্প্রতি ফ্যানফেয়ারের স্টুডিওতে ফেসবুক লাইভের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
এই কন্টেস্টে প্রায় দুই হাজার মত ভিডিও পাঠিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটররা। সেখান থেকে বাছাই করে ৩ জন বিজয়ীর হাতে স্মার্ট ডিপ ফ্রিজ,ওভেন আর স্ট্যান্ড ফ্যান সহ আকর্ষনীয় পুরষ্কার তুলে দেয়া হয়।
ইউডি/এজেএস

