নির্বাচনের তফসিল অক্টোবরের আগে নয়, জানালেন সিইসি

নির্বাচনের তফসিল অক্টোবরের আগে নয়, জানালেন সিইসি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ । আপডেট ২২:৫০

আগামী অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই বলে জনিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা হিসাব করে দেখেছি, অক্টোবরের আগে কোনোভাবেই তফসিল ঘোষণা করা যাবে না। বৃহস্পতিবার (২৭ জুলাই) তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কবে হবে- এই বিষয়ে এখনও কমিশনের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি, সিদ্ধান্তও হয়নি। এমনকি তারিখ বলার মতোও কোনো আলোচনা হয়নি। আমরা সবসময়ই বলে আসছি ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে অক্টোবরের আগে তফসিল ঘোষণার কোনো সম্ভবনা নেই।
তাহলে নির্বাচনের কতদিন আগে তফসিল ঘোষণা করা হবে? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের কতদিন আগে তফসিল ঘোষণা করা হবে, তা আইনে সুস্পষ্টভাবে বলা নেই। তবে সাধারণত ৪৫ থেকে ৫০ দিন কিংবা ৬০/৭০ দিন আগেও তফসিল ঘোষণা করা যায়। এমন হিসাব করলেও অক্টোবরের আগে তফসিল ঘোষণা করা সম্ভব নয়।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading