আমানউল্লাহ আমানকে গাড়িতে তুলে নিয়ে গেছে পুলিশ

আমানউল্লাহ আমানকে গাড়িতে তুলে নিয়ে গেছে পুলিশ

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জুলাই ২০২৩ । আপডেট ১৩:২৫

গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে গাড়িতে তুলে নিয়ে গেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে আমানউল্লাহকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী এলাকায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আমানউল্লাহ আমান রাস্তায় নামেন। পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয় রাস্তা ছেড়ে চলে যাওয়ার জন্য যেহেতু ডিএমপির পক্ষ থেকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। এরপর কর্মীদের সঙ্গে পুলিশের সামান্য ধাক্কাধাক্কি হয়। এর কিছুক্ষণ পর মাজার রোডের নাবিল পরিবহনের সামনে এসে আমানউল্লাহ আমান রাস্তায় শুয়ে পড়েন। পরে তাকে পুলিশ ভ্যান তুলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাশুক ঢাকা পোস্টকে বলেন, তিনি অসুস্থ কি না জানি না। তবে তাকে পুলিশের গাড়িতে তুলে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading