আওয়ামী লীগ রাজধানীতে ‘শান্তি সমাবেশ’ আজ

আওয়ামী লীগ রাজধানীতে ‘শান্তি সমাবেশ’ আজ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ । আপডেট ১১:৩০

রাজধানী ঢাকায় আবার ‘শান্তি সমাবেশের’ কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শুক্রবার (২৫ আগস্ট) বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু করার পর থেকে পাল্টা কর্মসূচি নিয়ে আসছিল আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ করেছে। তবে মাঝে কয়েকদিন বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়নি আওয়ামী লীগ।

তবে আজ রাজধানীতে ‘কালো পতাকা’ মিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনকারী দলগুলো। একইদিন ঢাকায় আওয়ামী লীগ আবার শান্তি সমাবেশের কর্মসূচির ডাক দিয়েছে। ক্ষমতাসীন দলটি বলেছে তাদের এই সমাবেশ পাল্টা কর্মসূচি নয়।

দলটির নেতারা বলছেন, তারা ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে এই শান্তি সমাবেশ করবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading