প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওআইসি’র ১৬ দেশের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওআইসি’র ১৬ দেশের অভিনন্দন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৪:৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত ১৬টি দেশের রাষ্ট্রদূতরা। মঙ্গলবার (০৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভন গণভবনে উপস্থিত হয়ে তারা ওআইসি ও নিজ দেশের পক্ষে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ওআইসির রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ওআইসির সদস্যরাষ্ট্র হিসেবে আগামী দিনে বাংলাদেশ আরও ফলপ্রসূ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ওআইসির অভিনন্দন জানাতে আসা রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান। আগামী দিনগুলোতে ওআইসিভুক্ত দেশগুলো বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে উপস্থিত ছিলেন ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, প্যালেস্টাইন, মরক্কো ও পাকিস্তানের রাষ্ট্রদূত।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading