রোনালদোর বান্ধবীর শরীরের পেছনের অংশ মুছে দিলো ইরানি গণমাধ্যম!

রোনালদোর বান্ধবীর শরীরের পেছনের অংশ মুছে দিলো ইরানি গণমাধ্যম!

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ২০:০০

গত ৫ ফেব্রুয়ারি ৩৯ বছরে পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক ছবি পোস্ট করেছিলেন পর্তুগিজ এই সুপারস্টার। যেখানে তার ছেলে-মেয়েদের সঙ্গে দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন সচেতন জর্জিনা রদ্রিগেজকে লম্বা কালো একটি পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। এই ছবিটি নিয়েই চলছে চর্চা।

ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরানের তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম হামশাহারি রোনালদোর পারিবারিক ছবিটি প্রকাশ করেছে। তবে ছবিটিতে জর্জিনা রদ্রিগেজের শরীরের পেছনের অংশ মুছে দেওয়া হয়েছে। মূল ছবির সঙ্গে যে কারণে মিল খুঁজে পাওয়া যায়নি।

এর ব্যাখ্যায় হামশাহারি জানিয়েছে, তাদের পাঠকদের জন্য এই ছবিটি ঠিক হবে না। যে কারণে ছবিটিতে এডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইরানি গণমাধ্যমের এমন কাণ্ডের পর বিশ্বজুড়েই সমালোচনা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের বরাতে মার্কা জানিয়েছে, বিষয়টি নজর এড়ায়নি রোনালদোর মডেল বান্ধবী জর্জিনারও। শরীরের পেছনের অংশ মুছে দেওয়ার ঘটনায় যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন তিনি। বিশ্বজুড়ে নারীদের অবস্থান নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। তবে তার এমন মন্তব্যের বিষয়ে অন্য বিদেশি গণমাধ্যমগুলোতে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, বেলজিয়ামের ইরানি বংশদ্ভূত এমপি দারয়া সাফাইও তোপ দেগেছেন। তিনি বলেন, নারীদের ব্যাপারে কতটা অসুস্থ মানসিকতার হলে এমনটি করা যায়।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading