বিদেশে সম্পদ: সাবেক ভূমিমন্ত্রীর ব্যাখ্যা অযৌক্তিক বলছে টিআইবি

বিদেশে সম্পদ: সাবেক ভূমিমন্ত্রীর ব্যাখ্যা অযৌক্তিক বলছে টিআইবি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৪ মার্চ, ২০২৪, আপডেট ১৭:৪০

বিদেশে সম্পদ ও তা নির্বাচনী হলফনামায় গোপন করার প্রসঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্যাখ্যাকে অযৌক্তিক, অবান্তর ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার (০৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় টিআইবি। হলফনামায় মিথ্যা বা অপর্যাপ্ত তথ্য প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে সংস্থাটির পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি সাবেক ভ‚মিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের প্রক্রিয়া ও পরিমাণ যথাযথভাবে যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে।

গত বছর ২৬ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে টিআইবি জানায়, সরকারের মন্ত্রিসভার একজন সদস্যের নিজ নামে বিদেশে একাধিক কোম্পানি থাকার প্রমাণ রয়েছে, যার প্রতিফলন হলফনামায় নেই। এই মন্ত্রী যে তৎকালীন ভ‚মিমন্ত্রী তা পরবর্তীতে বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে স্পষ্ট হয় এবং শনিবার সংবাদ সম্মেলনে তিনি তা স্বীকারও করেন। বিদেশে সম্পদ অর্জনের বিষয়ে নির্বাচনের আগে টিআইবির তথ্য প্রকাশের উদ্দেশ্য নিয়ে সাবেক ভ‚মিমন্ত্রী যে প্রশ্ন তুলেছেন তা ভিত্তিহীন উল্লেখ করে টিআইবি বলছে, এমন তথ্য প্রকাশের উদ্দেশ্য নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আয় ও সম্পদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সবশেষ চারটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী ৬ হাজার ৭ জন প্রার্থীর হলফনামার ভিত্তিতে সার্বিক, আসন ও দলভিত্তিক তুলনামূলক চিত্র তুলে ধরতে একটি ড্যাশবোর্ড প্রস্তুত এবং তথ্যের বিশ্লেষণ করে টিআইবি। যার উদ্দেশ্য নির্বাচনের প্রার্থী সম্পর্কে তথ্য, প্রার্থীদের আয় ও সম্পদ বৃদ্ধি এবং হলফনামায় প্রদর্শিত আয় ও সম্পদের তুলনামূলক চিত্র জনস্বার্থে তুলে ধরা। তিনি বলেন, সাবেক ভ‚মিমন্ত্রীর প্রদর্শিত সম্পদের সঙ্গে তার প্রকৃত সম্পদের গড়মিল থাকায় তার বিদেশে সম্পদ অর্জনের বিষয়টি উঠে এসেছে। সংবাদ সম্মেলনে মন্ত্রী অভিযোগ করেন, তাকে ও সরকারকে বিব্রত করতেই টিআইবি এ কাজ করেছে। যদিও টিআইবি মনে করে এ ধরনের সঠিক তথ্য প্রকাশ হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিব্রত হওয়াই স্বাভাবিক।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading