পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের শপথ গ্রহণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের শপথ গ্রহণ

উত্তরদক্ষিণ । সোমবার, ০৪ মার্চ, ২০২৪, আপডেট ১৯:২৫

জোট সরকার গঠন নিয়ে নানা নাটকীয়তার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শেহবাজ শরিফ। সোমবার (০৪ মার্চ) প্রেসিডেন্ট হাউসে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউস আইওয়ান-ই-সদরে পিএমএল-এনের প্রধান শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রীর শপথ পড়িয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও জোটসঙ্গী বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং সিন্ধ, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীরাও।

দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল আসিম মুনীরও শেহবাজ শরিফের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে, গত রবিবার দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের (এনএ) ভোটাভুটিতে ২০১ জন আইনপ্রণেতার ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ শরিফ।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading