গণতন্ত্রের আন্দোলন চলবে: মির্জা আব্বাস

গণতন্ত্রের আন্দোলন চলবে: মির্জা আব্বাস

উত্তরদক্ষিণ । সোমবার, ১১ মার্চ, ২০২৪, আপডেট ১৫:১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্রেরর অধিকার এবং কথা বলার অধিকার বাঁচানোর জন্য আমাদের আন্দোলন। এই আন্দোলন চলবে। এই আন্দোলন থেমে থাকবে না। আমরা না পারি অন্য কেউ করবে। কিন্তু আন্দোলন হবে। সোমবার (১১ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে। তারা এখন ভয়ে আছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। তিনি বলেন, দেশটা এখন একটা বিপদের মধ্যে আছে। মির্জা আব্বাস বলেন, দুর্নীতি, লুটপাটের কারণে সরকারের কাছে দেশটা একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। দেশটা এখন বিপদের মধ্যে আছে। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করে যাচ্ছে উল্লেখ করে দলটির শীর্ষ এই নেতা বলেন, বিষয়টা এমন না যে কালকেই বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। আমাদের আন্দোলন জনগণের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বাঁচার অধিকার আদায়ের জন্য। এই আন্দোলন চলবে, থেমে থাকবে না। এর ধারাবাহিকতায় গত বছরের ২৮ অক্টোবর আমাদের সমাবেশ হয়, সেখানে সরকার অতর্কিত আক্রমণ করে। মির্জা আব্বাস বলেন, একজন মন্ত্রী বলেছেন বরই দিয়ে ইফতার করেন। জনগণের জন্য বড়ই আর বেগুনির বদলে পেঁপে। আর তাদের জন্য দামি ফল, খেজুর ও আঙ্গুর।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading