আমি ইসলামবিরোধী নই, বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে: মোদি

আমি ইসলামবিরোধী নই, বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে: মোদি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, আপডেট ১৮:১৫

দেশের সংখ্যালঘুদের উন্নয়নের বিজেপি সরকার কোনও ভেদাভেদ করে না বলে জানিয়েছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। এসময় মোদি সাফ জানান, তিনি মুসলিম বা ইসলামবিরোধী নন। এই মন্তব্যটি তিনি এমন সময় করলেন যখন লোকসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসসহ বিরোধীরা বারবার বিজেপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুসলিমবিরোধী বা ইসলামবিদ্বেষের অভিযোগ তুলছে। মোদির এমন মন্তব্যকে তাপর্য্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাক্ষাৎকারে মোদি স্পষ্ট করে বলেন, আমি ইসলাম ও মুসলিমবিরোধী নই। বিরোধীরা আমার সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। মুসলিম স¤প্রদায়কে আমি আহŸান জানাচ্ছি, আপনারা আত্মসমীক্ষা করুন এবং উপলব্ধি করার চেষ্টা করুন কারা আপনাদের ভাল চায়। এসময় এই প্রসঙ্গে বিগত কংগ্রেসী আমলে ইন্ডিয়ায় মুসলিম স¤প্রদায়ের প্রতি অবিচারের পাল্টা অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর আমল থেকেই নিজেদের মুসলিম মিত্র বলে তুলে ধরে বাকিদের প্রতিপক্ষ হিসেবে দেখানোর চেষ্টা করে আসছে কংগ্রেস। মুসলমানদের প্রতি তার সরকারের অবদান তুলে ধরে মোদি বলেন, তবে মুসলিম মা বোনেরা এটি উপলব্ধি করেছেন যখন আমি তিন তালাক বিরোধী আইন করে তাদের ভোগান্তি থেকে মুক্তি দিয়েছি। তারা ভালোভাবেই বুঝেছেন কে তাদের ভালো চান।
ইন্ডিয়ায় মুসলিমদের আত্মসমীক্ষা করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ এগোচ্ছে। আপনারা যদি পিছিয়ে থাকেন, তবে তার কারণ অনুসন্ধান করুন।

কোভিড ভ্যাকসিন এবং আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা কার্ডের উল্লেখ করে মোদি বলেন, মুসলিম ভাই-বোনেরা জানেন আমি একজন সাচ্চা ব্যক্তি। কোনও ভেদাভেদ আমি করিনি। আমি কখনও বলিনি মুসলিমরা সংরক্ষণের সুবিধা পাবেন না। বরং আমি বলেছি, ধর্মের ভিত্তিতে তা দেওয়া যায় না। মুসলিম, খ্রিস্টান, হিন্দু, পার্সি নির্বিশেষে সব ধর্মের গরিব মানুষ সংরক্ষণের সুবিধা প্রাপ্য। মুসলিম স¤প্রদায়ের মানুষরাও এখন বুঝে গেছেন, এই ভোটব্যাংক রাজনীতিবিদদের থেকে দূরে থাকাই শ্রেয়।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading