শ্রীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যায় স্বামী গ্রেফতার

শ্রীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যায় স্বামী গ্রেফতার

শফিকুল ইসলাম। রবিবার, ০৯ জুন, ২০২৪, আপডেট ১৮:১৫

স্ত্রীকে বটি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা পর পাষন্ড স্বামীকে গ্রেফাতার করেছে র‌্যাব। শনিবার ( ০৮ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগরীর পাহারতলী এলাকার অলংকার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ ও র‌্যাব-৭।

পরদিন রবিবার বিকেলে র‌্যাব-১ এর সহকারী সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত গোলাম কিবরিয়া (৪১) নড়াইল জেলার কালিয়া থানার ধসহাটি গ্রামের মৃত সায়েক উদ্দিন মোল্লার ছেলে।

তিনি শ্রীপুর উপজেলার মূলাইদ গ্রামের মোস্তফা মার্কেটে মোল্লা ফার্মেসীতে ব্যবসা করতেন। নিহত রিহানা খানম (২৬) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্র দিঘিলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর কন্যা।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিবরিয়া জানিয়েছেন, রিহানা তার দ্বীতিয় স্ত্রী। প্রথম স্ত্রীর সাথে রিহানার ঝগড়া হতো। বুধবার রাতে কিবরিয়ার প্রথম স্ত্রীর সাথে ঝগড়া হয়। এ দৃশ্য রিহানা ভিডিও ধারণ করে। বৃহস্পতিবার রাতে কিবরিয়া ওই ভিডিও ডিলিট করতে বলেন।

এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রিহানা ফোন করে তার প্রেমিককে আসতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে কিবরিয়া বটি দিয়ে রিহানাকে কুপিয়ে গলাকেটে হত্যা করে।

পরে স্ত্রীর মরদেহ ফার্মেসিতে তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় রিহানার বড় ভাই হারুনুর রশিদ বাদী হয়ে শনিবার শ্রীপুর থানায় মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে কিবরিয়া তার স্ত্রী রিহানাকে গলাকেট হত্যাকের পালিয়ে যান। শুক্রবার রাতে পুলিশ রিহানার মরদেহ উদ্ধার করে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading