দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ তৈরি করতে চায় মাইক্রোসফট

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ তৈরি করতে চায় মাইক্রোসফট

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, আপডেট ১৪:০০

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ও ডেভেলপার এবং স্টার্টআপদের (উদ্যোক্তা) মধ্যে আন্তর্জাতিক বিজনেস সক্ষমতা তৈরি করতে সহযোগিতা দিতে আগ্রহ জানিয়েছে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট।

মঙ্গলবার (১১ জুন) মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি মাইক্রোসফট বাংলাদেশের পক্ষে এমন আগ্রহের কথা জানান।

এসময় তারা স্টার্টআপ অন মাইক্রোসফট ফাউন্ডার প্রোগ্রাম, সাইবার নিরাপত্তা, পরিপূর্ণ ডেটা ও এআইয়ের জন্য একক প্ল্যাটফর্ম তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পৃথিবী আরেকটি যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবর্তনের এই অভিযাত্রায় রয়েছে অনেক চ্যালেঞ্জ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে প্রযুক্তির এ চ্যালেঞ্জ মোকাবিলা আমাদের করতেই হবে। দেশের ব্যাংকিং, টেলিকম, আইসিটিসহ সব খাতে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে হবে। সেজন্য সাইবার সিকিউরিটি এক্সপার্ট ও প্রযুক্তির নতুন টুল তৈরিতে মাইক্রোসফট অবদান রাখতে পারে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজব্যবস্থা, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকারব্যবস্থা গড়তে হবে। সেজন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে বাইপাস করে কিছু করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading