ছাত্রী ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

ছাত্রী ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, আপডেট ১৮:১০

চট্টগ্রামে পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম ফয়েজুল ইসলাম (৪৬)। শিশুটির মা থানায় মামলা দায়ের করার পর গত ৯ জুন রাতে শেরশাহ কলোনির নিজ বাসা থেকে ফয়েজুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফয়েজুল শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী শিশুটি এই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, গত শনিবার সকালে ফয়েজুলের শেরশাহ কলোনির বাসায় প্রাইভেট পড়তে যায়।

এ সময় শরবতের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে শিশুটিকে পান করানো হয়। পরে তাকে ধর্ষণ করে ফয়েজুল।

ভুক্তভোগীর পোশাককর্মী মা রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পর মেয়ের কাছ থেকে ঘটনা জেনে থানায় মামলা করেন। ওই শিশুকে ধর্ষণের অভিযোগে মায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১০জুন) দুপুরে ফয়েজুলকে আদালতে পাঠানো হয়েছে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading