রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের গোলাগুলিতে নৈশপ্রহরী নিহত, আহত আরও ২

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের গোলাগুলিতে নৈশপ্রহরী নিহত, আহত আরও ২

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ জুলাই, ২০২৪, আপডেট ১৭:০০

কক্সবাজারে উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন আরসা এবং আরএসও’র মধ্যে গোলাগুলিতে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়। সোমবার (০১ জুলাই) মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গার নাম মো. সলিম (৩০)। তিনি উখিয়ার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের মো. মকবুলের ছেলে। আহতরা হলেন, একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস এবং আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ। হতাহতরা তিনজনই রোহিঙ্গা ক্যাম্পের নৈশপ্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আমির জাফর জানান, সোমবার মধ্যরাতে ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের বালুর মাঠ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থল থেকে একজনকে মৃত এবং দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

আহতদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading