পাবনায় প্রাইভেটকার উল্টে ৫ যাত্রী নিহত

পাবনায় প্রাইভেটকার উল্টে ৫ যাত্রী নিহত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪, আপডেট ০০:১০

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার উল্টে ৫ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাবনা সুগারমিলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বিজয় (২৩), একই গ্রামের কুদ্দুস প্রামাণিকের ছেলে জিহাদ (১৪), সিরাজুল ইসলামের ছেলে শিহাব, আব্দুর রাজ্জাক প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম ও সলিমপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে শিশির (১৫)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

পাকশী হাইওয়ে পুলিশ জানান, দাশুড়িয়া থেকে পাবনাগামী দ্রুত গতির প্রাইভেটকার সুগারমিলের সামনের সড়কে উল্টে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুই মারা যান। এ ঘটনায় আহত ৩ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে আর কেউ মারা গেছে কি না জানতে পারিনি।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও শফিকুল ইসলাম শামীম বলেন, ৩ জন ঘটনাস্থলে মারা গেছেন। ২ জন হাসপাতালে মারা গেছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজশাহীতে চলে গেছেন।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading