২১ ‘বেওয়ারিশ’ লাশ দাফন

২১ ‘বেওয়ারিশ’ লাশ দাফন

উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জুলাই, ২০২৪, আপডেট ০২: ৫৫

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সহিংসতায় নিহত এক শিশুসহ ২১ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গত তিন দিনে ঢাকার তিনটি সরকারি হাসপাতালের মর্গ থেকে পুলিশ লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়েছে। পরে সংস্থাটি লাশগুলো দাফন করে।

আঞ্জুমান মুফিদুল ইসলাম সূত্র জানায়, সংঘর্ষে নিহত এক শিশুসহ ৯জনের লাশ গত সোমবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে থেকে তাদের দেওয়া হয়। একই দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে থেকে দুটি এবং গত মঙ্গলবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) থেকে একটি লাশ তাদের কাছে পাঠানো হয়। গত বুধবার ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে ৯টি লাশ বেওয়ারিশ হিসেবে দেওয়া হয়েছে। এই ২১টি লাশ সিটি করপোরেশন নির্ধারিত স্থান মোহাম্মদপুরের রায়েরবাগ এলাকায় দাফন করা হয়েছে।

আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফন সেবাকর্মকর্তা কামরুল আহমেদ পুলিশের কাছ থেকে বেওয়ারিশ হিসেবে ২১ জনের লাশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে লাশ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছয়জনের লাশ সোমবার মর্গে আনা হয়। তাঁদের কারও শরীরে গুলির চিহ্ন রয়েছে। আবার কারও শরীরে ছিল মারাত্মক জখমের চিহ্ন।

ইউডি/এসআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading