সাধারণ ছাত্র-জনতার দখলে গণভবন: রাজহাঁস-খরগোশ যে যা পারছেন নিচ্ছেন

সাধারণ ছাত্র-জনতার দখলে গণভবন: রাজহাঁস-খরগোশ যে যা পারছেন নিচ্ছেন

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ আগস্ট, ২০২৪, আপডেট ১৬:২০

মাত্র ২ ঘণ্টা আগেও যে গণভবনে ছিল প্রচন্ড নিরাপত্তা সেখানে এখন ঢুকে পড়েছেন সাধারণ ছাত্র এবং জনতা। সেখানে থাকা যার যার পছন্দমতো সব জিনিস যে যেভাবে পারছেন নিয়ে নিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবার এসব ছবি পোস্টও করছেন অনেকেই। এসব ছবিতে দেখা গেছে, গণভবনের রাজহাঁস, খরগোশ, কম্বল এবং বালিশ, সোফা, টেলিভিশনসহ যে যা পারছেন তাই নিয়ে যাচ্ছেন।

ছবিতে দেখা যায় এক কিশোর হাতে একটি রাজহাঁস ধরে দাঁড়িয়ে আছেন। আরেকজনের কোলে রয়েছে একটি খরগোশ। তিনি দেখাচ্ছেন বিজয় চিহ্ন। আরেকজন গায়ে জড়িয়েছেন গণভবনের কম্বল এবং হাতে নিয়েছেন বালিশ, কেউবা সংগ্রহ করেছেন শাড়ি।

মূলত, সরকার থেকে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা দেশ ছেড়েছেন এমন খবর নিশ্চিত হওয়ার পরই গণভবনে ছাত্র জনতার ঢল নামে। অনেককে দেখা গেছে গণভবনের পুকুরে গোসল করতে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading