আবু সাঈদ নতুন ইতিহাস তৈরি করেছেন: মির্জা ফখরুল

আবু সাঈদ নতুন ইতিহাস তৈরি করেছেন: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, আপডেট ২০:৫৫

আবু সাঈদ তার বুকের রক্ত দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি করেছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আবু সাঈদের কারণে লাখ লাখ মানুষ জেগে উঠেছেন। সেই ভয়ে শেখ হাসিনা ইন্ডিয়ায় পালিয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ার কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে যান বিএনপির মহাসচিব। সেখান থেকে জাফরপাড়া দারুল উলুম বহুমুখী কামিল মাদ্রাসায় গিয়ে এক সম্প্রীতি সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল।

ফখরুল বলেন, ইন্ডিয়া থেকে আবার চক্রান্ত শুরু করেছেন। দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চলছে, এই গুজব তুলে আন্তর্জাতিক মহলে নতুন চক্রান্ত করছেন।

তিনি বলেন, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই একসঙ্গে যে নতুন স্বাধীনতা পেয়েছি, তাকে সুসংহত করার জন্য সম্প্রীতি সমাবেশ করছি।

তিনি ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে নিহত হওয়ার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদেরও বিচার দাবি করেন।

এর আগে বেলা দেড়টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবু সাঈদের বাড়িতে আসেন। সেখানে তিনি বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading