ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলা

ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলা

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, আপডেট ২১:২০

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যার পর মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন শেষে বঙ্গবন্ধু ভবনের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, কর্মসূচি পালন শেষে ২০-৩০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগপন্থী এই সংস্কৃতি কর্মীর ওপর হামলা করেন। তবে প্রাথমিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

এর আগে বিকেলে একদল সংস্কৃতিকর্মী নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে যান রোকেয়া প্রাচী।

শোক দিবস উপলক্ষে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি দিয়েছিলেন তিনি।

কর্মসূচিতে রোকেয়া প্রাচী বলেন, আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, কারণ বাংলাদেশ পুড়েছে। আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ আমাদের ১৯৭১ পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি, কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পুড়েছে, ধানমন্ডি ৩২ পুড়েছে৷ আমরা এখানে একত্রিত হয়েছি, বাংলাদেশ পুড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার।

এই অভিনেত্রী বলেন, আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি আমাদের জন্য এই বাংলাদেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন। এই বত্রিশ নম্বর যখন পুড়েছে তখন আমাদের মনে হয়েছে আমরা পুড়েছি। আমরা ধানমন্ডি ৩২ এ দাঁড়িয়ে সারাবিশ্বের এই মহানায়কের কাছে ক্ষমা চাইছি, আমরা লজ্জিত, বাঙালি জাতি আজ লজ্জিত।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading