সচিবালয় এলাকা ছেড়েছেন ছত্রভঙ্গ আনসার সদস্যরা
উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, আপডেট ০০:৫০
শিক্ষার্থী ও পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে গেছেন আনসার সদস্যরা। রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তারা সচিবালয় এলাকা ছেড়ে যান। তবে লাঠি হাতে সেখানে থাকা যুবকদের শান্ত করেন সেনা সদস্যরা।
কিছু আনসার সদস্য সচিবালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় আটকা পড়েছিলেন। তারা শিক্ষার্থীদের প্রহরায় সচিবালয় এলাকা ছেড়ে যান। আহতদের রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শিক্ষার্থীরা।
এর আগে সচিবালয় এলাকায় শিক্ষার্থী ও আনসারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থী ও পুলিশ আনসারদের ছত্রভঙ্গ করে দেয়। রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। সংঘর্ষে প্রায় ৪০ জন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত হন।
ইউডি/এসআই

