আকাশ থেকে ঝাঁপ দিলেন ১০২ বছর বয়সী নারী

আকাশ থেকে ঝাঁপ দিলেন ১০২ বছর বয়সী নারী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, আপডেট ০৯:৩০

বয়স কোনো বাধা মানে না। এই বাক্যটিকে প্রমাণ করতেই ১০২ বছরে আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন এক নারী। এর মাধ্যমে তিনি ব্রিটেনের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভারের খেতাব জিতেছেন।

সাফোকের বেনহল গ্রিনের বাসিন্দা ম্যানেট বেলি তার জন্মদিন উপলক্ষে এবং তিনটি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করতে রোববার বিমান থেকে লাফ দিয়েছিলেন।

বেলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিশরে রয়্যাল নেভাল সার্ভিস (রেন্স) এর নারী বিভাগের সাথে কাজ করেছিলেন।

ঝাঁপ দেওয়ার আগে বেলি বলেছিলেন, ‘আপনাকে অবশ্যই সবসময় নতুন কিছু সন্ধান করতে হবে। আমি একজন প্যারাট্রুপারকে বিয়ে করেছিলাম কিন্তু আমি নিজে কখনো ঝাপ (স্কাইডাইভ) দেইনি।’

বেলি ইস্ট অ্যাংলিয়ান এয়ার অ্যাম্বুলেন্স, মোটর নিউরন ডিজিজ অ্যাসোসিয়েশন এবং আরেকটি স্থানীয় ক্লাবের জন্য ৩০ হাজার পাউন্ড তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে তিনি ১০ হাজার পাউন্ড সংগ্রহ করতে পেরেছেন।

লাফ দেওয়ার পরে তিনি স্কাই নিউজকে বলেছেন, ‘যখন দরজা খুলল তখন আমি ভেবেছিলাম, আমার আর কিছু করার বা বলার নেই। শুধু ঝাঁপ দিতে হবে।…আমার মনে আছে আমার পা বেরিয়ে যাচ্ছে এবং এক ধরণের অস্পষ্টতা লাগছিল। আমি চোখ বন্ধ করলাম। খুব দ্রুত গতিতে ভ্রমণ করছি বলে মনে হচ্ছিল।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading