হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, আপডেট ০৭:৩০
শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি একদিন বন্ধের পর আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিক ভাবে শুরু।
সোমবার বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকে এই বন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্ধ আছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, জন্মাষ্টমী উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
ইউডি/কেএস

