কাউন্টিতে খেলবেন সাকিব

কাউন্টিতে খেলবেন সাকিব
KOLKATA, INDIA - OCTOBER 28: Shakib Al Hasan of Bangladesh looks on as he reflects after the ICC Men's Cricket World Cup India 2023 Group Stage Match between Netherlands and Bangladesh at Eden Gardens on October 28, 2023 in Kolkata, India. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, আপডেট ১৭:৪৪

দিন দুয়েক আগেই রাওয়ালপিন্ডিতে ইতিহাস সৃষ্টি করে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। যেখানে স্বাগতিক পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। দ্বিতীয় টেস্টের আগে শঙ্কা তৈরি হয়েছে সাকিবকে নিয়ে। দেশে হত্যা মামলা হয়েছে তার নামে।

তবে এর মধ্যে জানা গেল ভিন্ন এক খবর। জানা গেছে, পাকিস্তান থেকে টেস্ট শেষ করে সাকিব আল হাসান যাবেন ইংল্যান্ডে। সেখানে ইংলিশ কাউন্টিতে খেলবেন সাকিব। বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেই সূত্র জানিয়েছে, এনওসির বিষয়টা বোর্ডকে আগে থেকেই জানিয়েছিলেন সাকিব। কাউন্টিতে সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলার কথা টাইগার অলরাউন্ডারের।

৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচটি খেলার কথা সাকিবের। প্রতিপক্ষ সামারসেটের বিপক্ষে খেলবে সারে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading