চলছে তাপপ্রবাহ, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও

চলছে তাপপ্রবাহ, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৩:৪৫

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে। ফলে দেশের বেশির ভাগ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তাপে হাঁসফাঁস জনজীবন। এমন পরিস্থিতিতে কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙ্গামাটি, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সারদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৮৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যোদয় হয় ৫টা ৪৭ মিনিটে, সূর্যাস্ত ৫টা ৫৭ মিনিটে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading