বন্যার্তদের জন্য উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ কোটি ৫৪ লাখ টাকা অনুদান
উত্তরদক্ষিণ। রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৯:০০
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম প্রধান উপদেষ্টার পক্ষে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ১ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৭৮০ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এ চেক গ্রহণ করেন।
অনুদান প্রদান করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড (১ কোটি টাকা), যমুনা বিল্ডার্স লিমিটেড (৪৫ লাখ টাকা), স্টার সিরামিকস লিমিটেড (৮ লাখ ৩৫ হাজার ৭৮০ টাকা), সাফা ফাউন্ডেশন (৮৩ হাজার টাকা)।
ইউডি/এআর

