গুলশানে মুদি দোকানে মিললো সারাদেহে কোপানো দুজনের গলাকাটা মরদেহ

গুলশানে মুদি দোকানে মিললো সারাদেহে কোপানো দুজনের গলাকাটা মরদেহ

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৩:৫০

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি মুদি দোকান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুইজনেরই গলায় ও সারা শরীরে বটি দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

নিহতরা হলেন- মো. রফিক (৮০) ও মো. সাব্বির (১৬)। এদের মধ্যে রফিক মুদি দোকানের মালিক এবং সাব্বির দোকানের কর্মচারী।

তিনি বলেন, নিহত দুইজনের মধ্যে একজন ৮০ বছরের বৃদ্ধ এবং আরেকজন ১৬ বছরের তরুণ। বৃদ্ধের নাম মো. রফিক। তার বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আরেকজনের নাম মো. সাব্বির। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

ওসি তৌহিদ আহমেদ জানান, গুলশান-২ নম্বরের ১০৮ নম্বর সড়কের একটি দোকানের ভেতরে দুইজনের মরদেহ রয়েছে এমন খবর পায় পুলিশ। ঘটনাস্থলে আমরা আছি। পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিট, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র‍্যাবের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

গুলশান থানার ওসি আরও বলেন, দোকানের ভেতরে রাতে থাকার জায়গা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তাদেরকে হত্যা করা হয়েছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তৌহিদ আহমেদ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading