যৌথ বাহিনীর অভিযানে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১২:৩০

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব-২ ও যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযানে ৩১ দুর্বৃত্তসহ ৩ জন নারী মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু করে র‍্যাব-২ ও যৌথ বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব-২ এবং যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি, মাদক উদ্ধার করা হয়েছে।

এছাড়া অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, ৩ জন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading