ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা মেনে নেয়া হবে না: মামুনুল হক

ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা মেনে নেয়া হবে না: মামুনুল হক

উত্তরদক্ষিণ। বুধবার (২ অক্টোবর), ২০২৪, আপডেট ২২:১৫

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই, শেখ হাসিনা তাদের সেবাদাসী ছিল। সেই হিন্দুত্ববাদী ইন্ডিয়া সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করার পাঁয়তারা চালিয়ে ছিল। এদেশের ইসলামপ্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকেলে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া পৌর ইদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিক্যবাদকে চাপিয়ে দেয়ার পাঁয়তারা চালান অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আবার এই শাহজালাল, শাহআব্দুল খান জাহান আলীদের বাংলাদেশে আমদানি করার পাঁয়তারা করেন, বিনয়ের সঙ্গে বলছি রক্ত দেব, জীবন দেব তবুও ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশের মাটিতে সমকামিতা আমদানি করতে দেব না।

বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার উদ্যোগে ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরী।

নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ, আতাউল্লাহ আমীন, তাফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল প্রমুখ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading