দুই কার্গো এলএনজি কিনছে সরকার
উত্তরদক্ষিণ। বুধবার (২ অক্টোবর), ২০২৪, আপডেট ২২:৩০
সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
গানভর প্রাইভেট লিমিটেড নামে কোম্পানি থেকে এই চালানে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১ হাজার ২৮৯ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৯৬০ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের প্রেক্ষিতে বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।
এক কার্গোতে থাকে ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। প্রতি এমএমবিটিইউয়ের খরচ পড়বে ১৩ দশমিক ৫৭ ডলার।
সবশেষ গত ১১ জুলাই আওয়ামী লীগ সরকারের আমলে এক কার্গো এলএনজি কেনা হয় প্রতি এমএমবিটিইউ ১২ দশমিক ৫৮ ডলারে। এই হিসাবে এবার খরচ বেশি পড়ছে ০ দশমিক ৯৯ ডলার।
ইউডি/এবি

